নতুন বোতল পুরান মদ
শাহ আলম ডাকুয়া

দুই দলেতে ঝগড়া-ফ্যাসাদ
বিক্ষোভে দেশ জ্বলে,
লড়াইটা ওই `গদি` পাওয়ার
ছলে-বলে-কলে।

নতুন বোতল পুরান মদ
বাংলাদেশেই চলে
সব নেতারই একচেহারা
টাই ঝুলানো গলে।

আমজনতার বাড়ছে বিপদ
পড়ছে গ্যাঁড়াকলে
মদ না খেলেও ক্ষুধার জ্বালায়
পা দুখানি টলে।




একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

