সাদা মেঘের ভেলায় চড়ে
শরৎ রানী এলো
রৌদ্র ছায়ার লুকোচুরি
সে যে খেলে গেলো।
শরৎ রানীর কিছু মেঘ
হাওয়ায় ভেসে চলে
কিছু মেঘের বৃষ্টি ধারায়
শান্তির পরশ মেলে।
এই সময়ে কাশের বনে
ফুলের মেলা বসে
সেই মেলাতে হারিয়ে যাবো
আনন্দে মন হাসে।
কাশফুলের নরম ছোঁয়ায়
জুড়িয়ে যায় তবু মন
ঋতুর রানীর শোভা বাড়ায়
অপরূপ কাশের বন।
যায় ছুটে যায় খোকা খুকি
কাশের ছোঁয়া পেতে
শারদীয়ার বার্তা পাঠায়।
শরৎরানী এসে।
-লেখক: সিমলা চৌধুরী।
একুশে সংবাদ/এসএপি/



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

