AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গরমে ত্বক ঝলমলে রাখার জাদুকরী উপায়


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৯:৪২ পিএম, ২৩ মে, ২০২৬

গরমে ত্বক ঝলমলে রাখার জাদুকরী উপায়

মানুষের বয়স অনুযায়ী  গরমে মানুষ ক্রান্তি অনুভব করে। শরীরে ফিটনেস অনুযায়ী গরমে নিজেকে সতেজ রাখতে পারে।  ত্বক হল মানুষের গুরুত্বপূর্ণ আবরণ। গরমে এ ত্বক সুস্থ ও সতেজ রাখার অনেক উপায় আছে। তার মধ্যে নিচে কয়েকটি দেয়া হল-

সানস্ক্রিন ব্যবহার

প্রথমেই প্রয়োজন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা। বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করলে ট্যান, দাগ ও আগাম বার্ধক্যের ঝুঁকি কমে।

পর্যাপ্ত পানি পান ও ত্বক হাইড্রেটেড রাখা

গরমে শরীর দ্রুত পানি হারায়, তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি। পাশাপাশি হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যায় না, বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে এটি আরও গুরুত্বপূর্ণ।

হালকা ও মৃদু ক্লিনজার ব্যবহার

ত্বক পরিষ্কার রাখাও সমান জরুরি। ঘাম, ধুলা ও ময়লা জমে রোমছিদ্র বন্ধ হয়ে যেতে পারে, তাই দিনে অন্তত দুইবার হালকা ক্লিনজার ব্যবহার করা ভালো।

অ্যালোভেরা বা ঠান্ডা উপাদান ব্যবহার

গরমে ত্বকে জ্বালা বা লালচে ভাব দেখা দিতে পারে। এ ক্ষেত্রে অ্যালোভেরা, শসা বা ঠান্ডা উপাদানযুক্ত পণ্য ব্যবহার করতে হবে। এতে ত্বক থাকে শান্ত এবং আরাম পাওয়া যায়। 

এসির বাতাসে উজ্জ্বলতা হারিয়ে ত্বকে পড়ছে বার্ধক্যের ছাপ, যা করবেন
ভিটামিন সি বা অ্যান্টি–অক্সিডেন্ট ব্যবহার

সকালে ভিটামিন সি সমৃদ্ধ সিরাম ব্যবহার করলে ত্বক পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকে এবং উজ্জ্বলতা বজায় থাকে। 

সপ্তাহে ১-২ বার এক্সফোলিয়েশন করা

এছাড়া সপ্তাহে এক থেকে দুই দিন হালকা এক্সফোলিয়েশন করলে মৃত কোষ দূর হয়।

গরমে ভারী মেকআপ এড়িয়ে চলা

গরমে ভারী মেকআপ এড়িয়ে চলাই ভালো। কারণ এতে রোমছিদ্র বন্ধ হয়ে ব্রণের সমস্যা বাড়তে পারে। 

বাইরে গেলে ক্যাপ, সানগ্লাস ও ছাতা ব্যবহার করা

বাইরে বের হলে ক্যাপ, সানগ্লাস বা ছাতা ব্যবহার করলে ত্বক আরও ভালোভাবে সুরক্ষিত থাকে।

নিয়মিত পানি পান, সঠিক খাবার গ্রহণ ও সহজ স্কিনকেয়ার রুটিন মানলে গরমেও ত্বক রাখা সম্ভব স্বাস্থ্যকর ও উজ্জ্বল।


একুশে সংবাদ/ওজি

Link copied!