AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিয়ের আগে যেসব আর্থিক বিষয়ে খোলামেলা কথা জরুরি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১০:১০ পিএম, ২০ মে, ২০২৬

বিয়ের আগে যেসব আর্থিক বিষয়ে খোলামেলা কথা জরুরি

বিয়ের পর আপনারা দুজন মিলেই নতুন একটি পরিবার গঠন করবেন। তাই শুনতে রোমান্টিক মনে না হলেও আর্থিক বিষয়টি সামনে আনা জরুরি। এতে মনে কোনো রোমাঞ্চও জাগবে না ঠিকই কিন্তু আপনি যদি সুখী দম্পতি হিসেবে পরিচিত হতে চান, তাহলে বিয়ের আগেই আপনার হবু জীবনসঙ্গীর কাছে আর্থিক বিষয়গুলো খোলাখুলিভাবে তুলে ধরতে হবে। আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যেভাবে সামলাবেন, সেটাই আপনাদের বাকি জীবনটাকে নিয়ন্ত্রণ করবে।

পরিবারের আর্থিক রীতিনীতি

আমরা সবাই কিছু না কিছু বোঝা বয়ে বেড়াই। আর যখন আর্থিক বিষয়ের কথা আসে, তার বেশিরভাগই উত্তরাধিকারসূত্রে পাওয়া। এক মুহূর্তের জন্য ভাবুন, আপনার বাবা-মা কীভাবে টাকা-পয়সা সামলাতেন? তারা কি সব সময় চাপের মধ্যে থাকতেন? নাকি নিরাপত্তার একটি উপায় হিসেবে নীরবে আড়ালে সামলানো হতো? এই শৈশবের স্মৃতিগুলোই আমাদের অবচেতন মনে ছাপ রেখে যায়। তাই বিয়েতে মত দেওয়ার আগে হবু জীবনসঙ্গীর সঙ্গে টাকা-পয়সা বিষয়ক আপনার চিন্তাভাবনাগুলো বলুন।

ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করা বন্ধ করুন

বাস্তববাদী হতে হবে। কোনো দম্পতিই প্রতিটি কেনাকাটার বিষয়ে একমত হতে পারেন না। আপনি যদি দাম্পত্য জীবনে সম্পূর্ণ আর্থিক পরিপূর্ণতা আশা করেন, তবে সেটি আসলে বাস্তবসম্মত হবে না। তাই ছোটখাটো বিষয়গুলোতে ছাড় দেওয়ার অভ্যাস করুন। আর্থিকভাবে স্বচ্ছল থাকার মানে যেমন যা ইচ্ছা তাই কেনাকাটা করা নয়, তেমনই এর অর্থ এই নয় যে আপনি প্রয়োজনীয় বা শখের কিছু না কিনে পুরো টাকাটাই আগলে রাখবেন!

লোক দেখানো অভ্যাস নেই তো!
সব সময় মনে রাখবেন, লোক দেখানোর জন্য জীবনে কিছু করবেন না। দেখতে ধনী লাগা আর সত্যিই সম্পদশালী হওয়া দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আর্থিক সক্ষমতা প্রমাণের জন্য আপনাকে অপ্রয়োজনে দামী গাড়ি কেনার দরকার নেই। বরং আপনি চিন্তা করে দেখুন, আপনার আসলে কী দরকার। লোক দেখানোর জন্য যা কিছু করবেন, তা আপনার আর্থিক ক্ষতি তো করবেই, সেইসঙ্গে মানসিক প্রশান্তিও নষ্ট করবে।

ঋণের কথা খুলে বলুন
বিয়ে করার অর্থ হলো সঙ্গীর আর্থিক দায়বদ্ধতা আপনাদের যৌথ ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে চলেছে, বিশেষ করে যখন যৌথ ঋণ বা বাড়ির মর্টগেজের জন্য আবেদন করার সময় আসে। তাই বিয়ের আগেই সবকিছু খোলাখুলিভাবে আলোচনা করতে হবে। একসঙ্গে আপনাদের ক্রেডিট রিপোর্টগুলো বের করুন। ক্রেডিট কার্ডের বকেয়া এবং ব্যক্তিগত ঋণের কথা বিয়ের আগেই বলে দিন। এতে অপরপক্ষের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!