AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুঁড়া দুধের সহজ মিষ্টি রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১১:৩৭ এএম, ১৪ মে, ২০২৬

গুঁড়া দুধের সহজ মিষ্টি রেসিপি

হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইতেই পারে—এটা খুবই স্বাভাবিক। অনেক সময় এমন হয়, কোনো একটি খাবার খেতে ইচ্ছা করছে কিন্তু সেটা ঘরে নেই। এমন পরিস্থিতিতে যদি আপনার মিষ্টি খেতে ইচ্ছা করে, তাহলে চিন্তার কিছু নেই।

রান্নাঘরে থাকা গুঁড়া দুধ দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারেন সুস্বাদু মিষ্টি। অবাক লাগলেও সত্যি, ঘরোয়া উপকরণ ব্যবহার করেই অল্প সময়ের মধ্যে বানানো সম্ভব দারুণ স্বাদের মিষ্টি। চলুন, জেনে নেওয়া যাক গুঁড়া দুধ দিয়ে সহজ মিষ্টি তৈরির রেসিপি।

মিষ্টি তৈরির উপকরণ

গুঁড়া দুধ – ১ কাপ
ময়দা – ১ থেকে ২ টেবিল চামচ
ঘি – ১ চা চামচ
বেকিং পাউডার – আধা চা চামচ
ডিম – ১টি
তেল – ভাজার জন্য পরিমাণমতো
সিরা তৈরির উপকরণ
চিনি – ২ কাপ
পানি – ৩ থেকে ৪ কাপ
এলাচ – ২ থেকে ৩টি

যেভাবে তৈরি করবেন

প্রথমে সিরা তৈরির জন্য একটি পাত্রে পানি ও চিনি একসঙ্গে নিয়ে ফুটিয়ে নিন। ফুটতে শুরু করলে এতে এলাচ যোগ করুন, যাতে সুন্দর ঘ্রাণ আসে। সিরাটি ১০ থেকে ১৫ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে রাখুন।

অন্যদিকে, একটি বাটিতে গুঁড়া দুধ, ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে ঘি দিয়ে হাত দিয়ে মেখে নরম মিশ্রণ তৈরি করুন। এবার ডিম ফেটিয়ে সেই মিশ্রণে যোগ করে ভালোভাবে মাখিয়ে নিন।

মিশ্রণ প্রস্তুত হলে হাতের তালুতে সামান্য ঘি লাগিয়ে ছোট ছোট গোল বলের মতো আকার দিন। তারপর কড়াইতে তেল গরম করে অল্প আঁচে মিষ্টিগুলো ধীরে ধীরে ভেজে নিন। মিষ্টিগুলো লালচে রঙ ধারণ করলে তুলে আগে থেকে তৈরি করে রাখা সিরায় ডুবিয়ে দিন।

কিছুক্ষণ সিরায় ভিজে নরম ও রসালো হয়ে গেলে তুলে পরিবেশন করুন মজাদার গুঁড়া দুধের মিষ্টি।

 

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!