AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুস্বাদু সরিষা বেগুন তৈরির রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১০:১৪ পিএম, ১১ মে, ২০২৬

সুস্বাদু সরিষা বেগুন তৈরির রেসিপি

বেগুন দিয়ে খুব সহজে ও অল্প সময়ে তৈরি করা যায় নানা সুস্বাদু পদ। কখনও কি খেয়েছেন সরিষা বেগুন? রান্না করা সহজ, আর স্বাদেও দারুণ এই খাবারটি। বর্ষার দিনে গরম ভাত বা খিচুড়ির সঙ্গে সরিষা বেগুন হলে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। চাইলে অতিথি আপ্যায়নেও পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার এই পদ। চলুন জেনে নেওয়া যাক সরিষা বেগুন তৈরির রেসিপি—

তৈরি করতে যা লাগবে

বেগুন- ২টি

সরিষা বাটা- ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- ২-৩টি

রসুন বাটা- আধা চা চামচ

কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ

লবণ- স্বাদমতো

হলুদের গুঁড়া- আধা চা চামচ

সরিষার তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

বেগুন কেটে তাতে হলুদ ও লবণ দিয়ে মেখে সরিষার তেলে ভেজে নিন। এবার ভাজা বেগুনগুলো তুলে রেখে তেলে পেঁয়াজ ভেজে নিন। এরপর তাতে সরিষা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, হলুদ গুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে তাতে বেগুনগুলো দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করুন, প্রয়োজন অল্প পানি যোগ করতে পারেন। হয়ে গেলে নামিয়ে গরম ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!