AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেশারের ওষুধ খাওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৯:৪৬ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

প্রেশারের ওষুধ খাওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

অতিরিক্ত কাজের চাপ, খাদ্যাভ্যাস ও  বিভিন্ন কারণে অনেক মানুষের রক্তচাপ বাড়ছে। এ থেকে পরিত্রাণের জন্য কেউ কেউ ব্লাড প্রেশারের ওষুধ সেবন করেন। তাদের অধিকাংশের ধারণা-ওষুধ সেবনে জীবন বাঁচে এবং হৃদরোগের আশঙ্কা কমে।

এখন স্বাস্থ্য সচেতন মানুষের প্রশ্ন, জীবন রক্ষার জন্য ব্যবহৃত এই ওষুধ কি সম্পূর্ণ নিরাপদ? নাকি এটি কেবলই নীরবে শরীরের ক্ষতি করে যাচ্ছে? ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া স্কুল অব মেডিসিনের এক গবেষণা তেমনই ইঙ্গিত দিচ্ছে।

গবেষণায় বলা হয়েছে, নিয়মিত বছরের পর বছর ব্লাড প্রেশারের ওষুধ সেবন করা হলে কিডনি সম্পূর্ণ নষ্ট হতে পারে। এ জাতীয় ওষুধ কিডনির ওপর চাপ সৃষ্টি করে, অনেক চিকিৎসকই এমন আশঙ্কা করতেন। এবার প্রথমবার তার প্রমাণও পাওয়া গেছে।

গবেষকরা বলছেন, কিডনির সঠিকভাবে কাজের জন্য ‘রেনিন সেল’ নামের কোষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোষগুলো রেনিন নামক হরমোন তৈরি করে। এমনকি এটি রক্ত পরিশুদ্ধের কাজও করে। কিছু কিছু রাসায়নিক এই রেনিনের কাজের ধরন বদলে দিয়ে থাকে। ঠিক তখন এগুলো কিডনির ক্ষতি করা শুরু করে। এই রাসায়নিকগুলোর অধিকাংশই থাকে ব্লাড প্রেশারের ওষুধে। এ কারণে দীর্ঘদিন ব্লাড প্রেশারের ওষুধ সেবনকারীদের কিডনির মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে।

তবে কি প্রেশারের ওষুধ সেবন ঠিক নয়:
বিষয়টি এমন নয়। কেননা, এতে হৃদরোগ ও মৃত্যুর ঝুঁকি বাড়বে। গবেষকদের মতে, ব্লাড প্রেশারের ওষুধ প্রয়োজন হলেই কেবল সেবন করতে হবে। লাইফস্টাইলে  পরিবর্তন এনে ওষুধের মাত্রা যেন কমানো যায়, সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনির যত্ন নেয়ার ব্যাপারেও সচেতন হতে হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!