রোদের প্রখর তাপের নীচে সরাসরি দীর্ঘক্ষণ থাকলে তা শরীরের ত্বকের পাশাপাশি মাথার ত্বকেরও ক্ষতি করে। এর ফলেও স্ক্যাল্পে ইনফেকশন দেখা দেয়।
এছাড়াও ত্বকে বিভিন্ন এলার্জির সমস্যার জন্যেও স্ক্যাল্প ইনফেকশন হতে পারে।
মাথার ত্বকের সংক্রমণ থেকে প্রতিরোধে করণীয়
১. মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে। ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে ফাংগাস বা ব্যাকটেরিয়ার আক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। এক্ষেত্রে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।
২. গরমকালে যেহেতু খুব দ্রুতই মাথার ত্বক ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এ সময় একদিন পরপর বা প্রতিদিনই শ্যাম্পু করার প্রয়োজন হতে পারে। এটি নির্ভর করে কতো দ্রুত আপনার স্ক্যাল্প নোংরা হয়ে পড়ছে তার উপর।
৩. যেহেতু গরমে শ্যাম্পু করার পরিমাণ বাড়াতে হয় তাই এসময় একটি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা উচিত। এতে মাথার ত্বক ও চুলের ন্যাচারাল অয়েল দূর হয়ে চুল ড্রাই হয়ে যাবে না।
৪. নিজের চিরুনি, হেয়ার বনেট, তোয়ালে, বালিশ ইত্যাদি জিনিসগুলো কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। কারণ এগুলোর মাধ্যমে খুব সহজেই একজনের কাছ থেকে অন্যজনের কাছে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে।
৫. যেহেতু ভেজা ও আর্দ্র ত্বক খুব সহজেই সংক্রমিত হয় তাই গোসলের পর ভেজা চুল এবং ঘামে ভেজা চুল খুব দ্রুত শুকিয়ে নিতে হবে।
৬. সরাসরি রোদের আলো থেকে মাথার ত্বককে দূরে রাখতে হবে। মাথার ত্বক সরাসরি যেনো সানবার্নের শিকার না হয় সেজন্য মাথার ত্বক স্কার্ফ, পাতলা কাপড়, হিজাব, হ্যাট অথবা ছাতা দিয়ে ঢেকে রাখতে হবে৷
৮. প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার রাখতে হবে। এধরনের খাবার দেহের ইমিউনিটি বাড়ায় ও বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
আশা করি উপরের টিপস গুলো মেনে চলে এই গরমেও আপনার স্ক্যাল্প থাকবে একদম ফ্রেশ আর চুল থাকবে সুন্দর ও ঝলমলে। তবে যদি সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যায় তাহলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

