AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদে স্পেশাল চাল দুধের পুডিং বানানোর সহজ উপায়


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৮:৫৩ পিএম, ১৯ মার্চ, ২০২৬

ঈদে স্পেশাল চাল দুধের পুডিং বানানোর সহজ উপায়

দুধ-ডিমের পুডিং তো অনেকেই খেয়েছেন, তবে এবার একটু ভিন্ন স্বাদে তৈরি করতে পারেন চাল দুধের পুডিং। এটি বানানো খুবই সহজ এবং এতে বিশেষ কোনো ঝামেলাও নেই।

উপকরণ
১. পোলাওয়ের চাল দেড় কাপ
২. তরল দুধ ১ লিটার
৩. চিনির গুঁড়া ১ কাপ
৪. কনডেন্সড মিল্ক ১ কাপ
৫. ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা
৬. মাখন ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
একটি পাত্রে দুধ ও চাল একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন এবং ধীরে ধীরে রান্না করতে থাকুন। প্রায় ৩০ মিনিট অল্প আঁচে রান্না করুন, যতক্ষণ না চাল নরম হয় এবং মিশ্রণটি ঘন হয়ে আসে।

ঘন হয়ে এলে অনবরত ন্ড়তে থাকুন, যাতে দুধ নিচে লেগে না যায়। চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এতে চিনি, কনডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স এবং কিশমিশ মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করুন।

এতে পুডিংয়ের স্বাদ ও ঘনত্ব আরও বাড়বে। চুলা থেকে নামানোর মাখন মিশিয়ে নিন, এরপর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!