ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুর খাবারের দিকে খেয়াল রাখতে হবে। কারণ শিশুরা বুঝতে পারে না যে তাদের শরীরের জন্য কোনটি ভালো আর কোনটি ক্ষতিকর।
তারা যেকোনো মুখরোচক খাবার দেখলেই খাওয়ার জন্য বায়না ধরতে পারে। কিন্তু এসময় শিশুদের বাইরের খাবার একদমই খেতে দেওয়া যাবে না। বাড়িতে তৈরি নানা ধরনের পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করুন। এতে তার সুস্থ থাকা সহজ হবে।
শিশুর ঘুমের দিকেও খেয়াল রাখতে হবে। শিশুরা অনুকরণ করতে পছন্দ করে। যদি আপনি বেশি রাত করে ঘুমাতে যান, তাহলে শিশুরও সেই অভ্যাস হবে। তাই বড়দের অভ্যাস পরিবর্তন করা জরুরি। রাতে যতটা সম্ভব দ্রুত ঘুমাতে যেতে হবে। এতে শিশুরও স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ে উঠবে।
শিশুকে যতটা সম্ভব স্ক্রিন থেকে দূরে রাখবেন। বেশি সময় স্ক্রিনের সামনে থাকলে তা শিশুর ঘুমে প্রভাব ফেলতে পারে। ঘুম ভালো না হলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়বে। তাই এদিকে খেয়াল রাখুন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

