AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হালুয়া তৈরির রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১০:১৮ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৬

হালুয়া তৈরির রেসিপি

হালুয়ার স্বাদ কে না পছন্দ করেন! বিশেষ করে মিষ্টি খাবার খেতে যারা বেশি ভালোবাসেন, তাদের কাছে পছন্দের একটি পদ হলো হালুয়া।

বিটরুটের হালুয়া তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বিটরুট- ১টি

লবণ- ১ চিমটি

সুজি- ১/২কাপ

ময়দা- ১/২কাপ

ঘি- ১/২ কাপ

এলাচ- ২টি

গুঁড়া দুধ- ৩ টেবিল চামচ

পানি- পরিমাণমতো

গোলাপ জল- ১/২চা চামচ

কিশমিশ, বাদাম ও কোকোনাট পাউডার- সাজানোর জন্য।

যেভাবে তৈরি করবেন

প্রথমে বিটরুট ধুয়ে গ্রেট করে তারপর ব্লেন্ড করে নিন। এবার বিটের রসটুকু ছেঁকে নিন। একটি ননস্টিক কড়াইয়ে ঘি গরম করে তাতে ময়দা ও সুজি একসঙ্গে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নিন। একটু লালচে ভাব হয়ে এলে তাতে বিটের রস, চিনি ও গুঁড়া দুধ মিশিয়ে নেড়েচেড়ে নিন। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে এলে গোলাপজল ও কাজু পেস্তা কুচি ছড়িয়ে নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর পছন্দমতো শেইপে কেটে নিন। উপরে কোকোনাট পাউডার ও কিশমিশ-বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!