AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০১ পিএম, ২১ এপ্রিল, ২০২৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা

কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) এ পরোয়ানা জারি করা হয়।

এর আগে, ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। জেলা প্রশাসকের বিরুদ্ধে ‘২০ থেকে ৩০ কোটি টাকা’ দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।

লিগ্যাল নোটিশে বলা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে। যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও এ জাতীয় বক্তব্য বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ডিসি বদলি হয়ে আসার জন্য কোন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছে ২০ থেকে ৩০ কোটি দিয়েছেন, ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অনতিবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

আইনজীবী আব্দুল মজিদ জানান, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সরকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সরকার যখন দুর্নীতিমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর, তখন প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের স্বপক্ষে প্রমাণ থাকা আবশ্যক।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!