AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৪ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

আদালতের আদেশ অমান্য করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছে। রুলে সিইসিকে জানতে চাওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।

রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনারকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

শুনানিতে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ উল্লেখ করেন, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেন। তবে প্রধান নির্বাচন কমিশনার আদালতের সেই আদেশ বাস্তবায়ন করেননি। ফলে সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।

এর আগে ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সিইসিকে আবেদন করেছিল। আবেদন নিষ্পত্তি না হওয়ায় তারা হাইকোর্টের আশ্রয় নেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!