AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক বিচারপতির মৃত্যু, আজ আধাবেলা বন্ধ সুপ্রিম কোর্ট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৬ এএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

সাবেক বিচারপতির মৃত্যু, আজ আধাবেলা বন্ধ সুপ্রিম কোর্ট

সাবেক বিচারপতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনের ইন্তেকালে আজ সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে অর্ধদিবস বিচারকাজ বন্ধ থাকবে। এদিন চেম্বার আদালতেও কোনো কার্যক্রম অনুষ্ঠিত হবে না।

সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, প্রয়াত এই জ্যেষ্ঠ আইনজীবীর প্রতি সম্মান জানিয়ে আদালতের নিয়মিত কার্যক্রম সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার রাত পৌনে ১১টার দিকে এএফএম মেজবাহ উদ্দিন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আজ বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আইনাঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। দুই বছর দায়িত্ব পালনের পর তিনি পুনরায় আইন পেশায় ফিরে আসেন।

তিনি ২০০৯-১০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। প্রয়াত এই জ্যেষ্ঠ আইনজীবীর কন্যা অ্যাডভোকেট সীমন্তী আহমেদ তার দাফনের তথ্য নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!