AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:৫৮ পিএম, ২৩ জুন, ২০২৬

রাজশাহীতে মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

রাজশাহীতে মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মাহমুদুস সালেহীন, রফিক আহমেদ ডলারসহ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে এবং যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে রাজশাহী কলেজের সামনে, সাহেববাজার জিরো পয়েন্ট ও গণকপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!