AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৮২


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫২ পিএম, ২৩ মে, ২০২৬

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৮২

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৩ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

এর আগে উদ্ধার অভিযান চলাকালে অনেক শ্রমিককে জীবিত উদ্ধার করা হলেও হতাহতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশ দেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল। আয়তনের দিক থেকে ইউরোপের দেশ গ্রীসের চেয়েও বড় এই প্রদেশে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। গত বছর এখান থেকে প্রায় ১.৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়, যা দেশের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

তবে এই অঞ্চলের খনি শিল্পে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা উপেক্ষা এবং উৎপাদন চাপের কারণে সেখানে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!