AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১৪


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৮ এএম, ২ মে, ২০২৬

অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১৪

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান শহরে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বিস্ফোরিত বোমাটির ধরন এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতরা ইউনিটটির অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, জানজানের ওই এলাকায় ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষিপ্ত মাইনের উপস্থিতি থাকতে পারে। ধারণা করা হচ্ছে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত চলাকালে মার্কিন বিমানবাহিনীর ফেলা কিছু বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

প্রায় ৪০ দিনের সংঘাত শেষে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ শুরু করে আইআরজিসি। সংস্থাটির দাবি, এ পর্যন্ত ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

জানজানের এই বিস্ফোরণকে যুদ্ধবিরতির পর আইআরজিসির জন্য সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হিসেবে উল্লেখ করেছে ইরানের গণমাধ্যমগুলো।

সূত্র: ইন্ডিয়া টুডে, গাল্ফ নিউজ।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!