AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তপ্ত অঞ্চলে চীনা জাহাজ, উপেক্ষিত মার্কিন অবরোধ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১৭ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

উত্তপ্ত অঞ্চলে চীনা জাহাজ, উপেক্ষিত মার্কিন অবরোধ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির খবরে বলা হয়, ‘রিচ স্টারি’ নামের ট্যাংকারটি ব্লকেড শুরুর পর প্রথমবারের মতো প্রণালি পেরিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (এলএসইজি), মেরিন ট্রাফিক এবং কেপলারের জাহাজ চলাচলসংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে। ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান সাংহাই শুয়ানরুন শিপিং কোং লিমিটেডের ওপর এর আগে ইরানের সঙ্গে বাণিজ্য করার অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে সর্বশেষ তেল বোঝাই করে যাত্রা শুরু করে ‘রিচ স্টারি’।

এদিকে, আরেকটি মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকার ‘মুরলিকিশান’ আজ হরমুজ প্রণালিতে প্রবেশ করছে বলে জানিয়েছে রয়টার্স। জাহাজটি আগামী ১৬ এপ্রিল ইরাকে অপরিশোধিত তেল লোড করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ‘মুরলিকিশান’ এর আগেও রাশিয়া ও ইরানের তেল পরিবহন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!