ইসরায়েলি লক্ষ্যবস্তুতে উচ্চগতির ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। রোববার (১৫ মার্চ) দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথমবার কৌশলগত সলিড-ফুয়েলচালিত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে প্রায় ১৩ গুণ বেশি, যা এটিকে অত্যন্ত দ্রুতগতির অস্ত্র হিসেবে বিবেচিত করে।
এদিকে সামরিক বিষয়ক সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্ট জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তু ছাড়াও ভারত মহাসাগর ও ভূমধ্যসাগর অঞ্চলের বিস্তৃত এলাকাতেও আঘাত হানতে সক্ষম।
তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি ও আল–জাজিরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

