AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:০৬ পিএম, ৮ মার্চ, ২০২৬

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। এ সময় তার সহযোগী আলমগীরকেও আটক করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ এবং সেখানে অবস্থানের অভিযোগে পটুয়াখালীর ফয়সাল করিম মাসুদ (৩৭) ও ঢাকার আলমগীর হোসেন (৩৪)কে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গত ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী সময়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসটিএফ জানায়, হত্যাকাণ্ডের পর দুইজনই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে এসেছিলেন এবং সম্প্রতি পুনরায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে বনগাঁও এলাকায় অবস্থান করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সরাসরি হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

পুলিশের তথ্যে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করলে আদালত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!