AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩০ এএম, ৭ মার্চ, ২০২৬

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরাইলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।

শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সকালে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করে।

আইডিএফ জানায়, সম্ভাব্য হামলার বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

ইসরাইলের গণমাধ্যম চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিক্ষেপ করা অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি মূল্যায়নের পর স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র বা নিরাপদ স্থান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, দক্ষিণ ইসরাইলে আরও একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এ কারণে জেরুজালেমসহ আশপাশের এলাকা এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

এদিকে ইসরাইলি হামলায় ইরানের রাজধানী তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের একটি স্থানে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের কিছু অংশে হামলার ঘটনা ঘটেছে। এর আগে ইসরাইল ইরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালানোর ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত ৪ মার্চও মেহেরাবাদ বিমানবন্দরে হামলা চালায় ইসরাইল। সে সময় তারা দাবি করেছিল, বিমানবন্দরের প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতেই এ হামলা চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি, টাইমস অব ইসরাইল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!