AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮৭


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪১ পিএম, ৪ মার্চ, ২০২৬

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮৭

ভারত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিনের হামলায় ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও বহু নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বুধবার (৪ মার্চ) এ হামলার ঘটনা ঘটে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানি যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা ৮৭ জনে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, ডুবে যাওয়া জাহাজটির প্রায় ১০০ জন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন।

এর আগে শ্রীলঙ্কা নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, নথি অনুযায়ী ইরানের আইরিস ডেনা নামের ওই যুদ্ধজাহাজে আনুমানিক ১৮০ জন আরোহী ছিলেন।

শ্রীলঙ্কা নৌবাহিনী জানায়, জরুরি সংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উপ-পররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর দেওয়া তথ্য মিলিয়ে হিসাব করলে এখনও প্রায় ৬৮ জন নাবিকের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজদের উদ্ধারে ভারত মহাসাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!