AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ইরানে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮৫

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছিল, ওই হামলায় অন্তত ৫১ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। সর্বশেষ তথ্যে নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে মিনাব শহরের ওই বিদ্যালয়ে হামলার সময় সেখানে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হামলার পর ইরানজুড়ে ইন্টারনেট সেবায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইরানে কার্যত পূর্ণাঙ্গ ইন্টারনেট শাটডাউন কার্যকর রয়েছে। নেটওয়ার্ক ডেটায় দেশব্যাপী সংযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রমাণ মিলেছে।

অন্যদিকে হামলার পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়।

সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এ হামলার জবাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!