AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০০ এএম, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে ভোরে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৬।

সোমবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টা ৩৫ মিনিটে কাশ্মীরের বারামুলা জেলার পাত্তান এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাত্তান এলাকা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে একই দিনে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও সমান মাত্রার (৪ দশমিক ৬) আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ওই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এর অবস্থান নির্ধারণ করা হয়েছে উত্তর অক্ষাংশ ৯ দশমিক ০৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯২ দশমিক ৭৮ ডিগ্রিতে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় ভূমিকম্পের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!