AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:০১ পিএম, ২২ জুলাই, ২০২৬

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে ৮০৩ জনে পৌঁছেছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০৮ শিশু। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে মোট ৮০৩ শিশুর প্রাণহানি ঘটেছে।

একই সময়ে নতুন করে ১ হাজার ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩৩ জনের হাম নিশ্চিত হয়েছে এবং ৯০৪ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাদের মধ্যে ৯৯ হাজারের বেশি রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!