AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংকট কাটলে টিকা তদন্তে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৪ পিএম, ১৩ মে, ২০২৬

সংকট কাটলে টিকা তদন্তে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান হামের টিকা সংকট কাটলে অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা ভুল হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী  সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৩ মে) সরকারি টিকার বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত হবে না-এমন কথা বলা হয়নি। বর্তমানে সংকট মোকাবিলায় কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে, দোষী ব্যক্তি নির্ধারণের চেয়ে এ মুহূর্তে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি। তার ভাষ্য, টিকা নিয়ে কী ভুল করেছে, সেটা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে। আমরা এটাই চেষ্টা করছি।

দেশে বর্তমানে হামের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আক্রান্তদের জন্য আইসোলেশন, আইসিইউ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসকেরাও সক্রিয়ভাবে কাজ করছেন। 

দেশে হামের প্রাদুর্ভাবে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ দেখা দেওয়া শিশুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন জটিলতায় টিকা কেনা হয়নি। 

শিশুরা সময়মতো টিকা না পাওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে অভিযোগ করে এজন্য দায়ীদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছে বিভিন্ন দল ও সংগঠন। 

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবিতে আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ঢাকা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীবৃন্দ’–ব্যানারে মানববন্ধন করেন একদল আইনজীবী।
 


একুশে সংবাদ/ওজি

Link copied!