AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামে আরও ৮ শিশুর মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২০ পিএম, ২৬ এপ্রিল, ২০২৬

হামে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬৪ জন।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২১৬ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০৩ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ২৮ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!