AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২৫ পিএম, ১ এপ্রিল, ২০২৬

রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি আগামী রোববার থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১ এপ্রিল) তিনি জানান, কর্মসূচি বাস্তবায়নে আগামী দুই দিনের মধ্যে সারাদেশে ২১ লাখ ৯০ হাজার ডোজ টিকা পাঠানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। টিকা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টদের সব সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, “বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও প্রয়োজনীয় সিরিঞ্জ সংগ্রহ করে দেশের সব জেলায় পাঠিয়ে দেওয়া হবে।”

হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে মন্ত্রী জানান, হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর ও প্রয়োজনীয় শয্যার ব্যবস্থা রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে, এ কর্মসূচির মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় এনে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!