দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে
ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট। সকালে ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। এতে দুপুরের খাবারের আগে বারবার ক্ষুধা লাগার প্রবণতা কমে এবং অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার ঝোঁকও নিয়ন্ত্রণে থাকে। বিশেষজ্ঞদের মতে, যারা ওজন কমাতে চান, তাদের জন্য সকালের নাশতায় ডিম রাখা অত্যন্ত উপকারী।
মেটাবলিজম ও শক্তি বাড়ায়
সারারাত উপোস থাকার পর সকালে শরীরের পুষ্টির চাহিদা বেশি থাকে। ডিমের প্রোটিন শরীরের মেটাবলিজম রেট বা বিপাক হার বাড়াতে সহায়তা করে। পাশাপাশি এতে থাকা ভিটামিন বি-১২ সারাদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়।
পেশি গঠন ও মেরামতে সহায়ক
ঘুমের সময় শরীরের পেশিতে যে ক্ষয় হয়, সকালের ডিমের প্রোটিন তা দ্রুত মেরামতে সাহায্য করে। বিশেষ করে যারা নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করেন, তাদের জন্য সকালের ডিমকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

