AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৯ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বার্তায় বলা হয়েছে, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ঝড় হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ সময় বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর পরিস্থিতি পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!