AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকাসহ ১০ জেলায় রাতেই ঝড়ের শঙ্কা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫৩ পিএম, ১৮ মার্চ, ২০২৬

ঢাকাসহ ১০ জেলায় রাতেই ঝড়ের শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১০ জেলায় রাতের মধ্যে ঝড়ো আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। একই সময়ে রাঙামাটি ও ফেনীতে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!