AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের দিন কালবৈশাখীর আশঙ্কা, বাড়তে পারে বৃষ্টি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৮ পিএম, ১৭ মার্চ, ২০২৬

ঈদের দিন কালবৈশাখীর আশঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

পবিত্র ঈদুল ফিতরের দিন দেশে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক মাস সিয়াম সাধনার পর আনন্দের এই উৎসবকে ঘিরে আবহাওয়ার এমন পূর্বাভাসে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঈদের আগে-পরে আবহাওয়া তুলনামূলক স্বাভাবিক থাকলেও ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ঈদের দিন ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বেশি।

এদিকে বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঈদকে সামনে রেখে ভ্রমণ ও বাইরে বের হওয়ার ক্ষেত্রে সবাইকে আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!