AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:২৯ এএম, ২৮ জানুয়ারি, ২০২৬

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

দীর্ঘদিন ধরেই তীব্র বায়ুদূষণের চাপে রয়েছে রাজধানী ঢাকা। সময়ের সঙ্গে সঙ্গে শহরটির বাতাসের মান আরও খারাপের দিকে যাচ্ছে। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের দূষিত প্রধান শহরগুলোর তালিকায় এদিন শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা।

আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার দূষণমাত্রার স্কোর ছিল ২৮৮। এই স্কোর একিউআই মানদণ্ড অনুযায়ী ‘খুব অস্বাস্থ্যকর’ স্তরেরও ঊর্ধ্বে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির ইঙ্গিত দেয়।

দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো, যার একিউআই স্কোর ২৪০। তৃতীয় স্থানে ভারতের দিল্লি (২২৪), চতুর্থ স্থানে আফগানিস্তানের কাবুল (২১৮) এবং পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ১৯১।

একিউআই মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর ৫০ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে সেটিকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলা হয়। এই পর্যায়ে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে থাকা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর একিউআই ৩০১ ছাড়ালে সেটিকে ‘বিপজ্জনক’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি বাতাসে আর্দ্রতা বাড়ায় দূষিত কণাগুলো নিচে আটকে থাকে। এর ফলে এই সময় ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়ে ওঠে। বায়ুদূষণের প্রভাবে বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!