সদ্য সামাজিক মাধ্যমে বলিউড তারকা সালমান খানের শেয়ার করা একটি ‘শার্টলেস’ ছবিকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন তার সাবেক প্রেমিকা ও অভিনেত্রী সঙ্গীতা বিজলানি।
সোমবার সকালে নিজের সুঠাম দেহের একটি ছবি পোস্ট করেন ষাটোর্ধ্ব সালমান। সেই ছবির নিচে সঙ্গীতা বিজলানির মন্তব্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে; যা নিয়ে বলিউডে বেশ চর্চা চলছে।

ছবিটিতে সালমানের শারীরিক গঠন ও ফিটনেস দেখে মন্তব্য ঘরে ‘উফফফ’ লিখে কয়েকটি আগুনের ইমোজি জুড়ে দেন সঙ্গীতা বিজলানি। সাবেক প্রেমিকার এমন মন্তব্য দেখে অনেকেই রসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন।

কেউ কেউ একে তাদের পুরনো সম্পর্কের রসায়ন হিসেবে দেখছেন, আবার অনেক নেটিজেন এই মন্তব্য নিয়ে কৌতূহলী প্রশ্নও তুলছেন। মূলত সলমনের সঙ্গে সঙ্গীতার অতীত সম্পর্কের কারণেই এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

