AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর বাতিল


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৩১ পিএম, ১৩ মে, ২০২৬

‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর বাতিল

জেবা জান্নাতের অভিযোগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি)   এর এ সিদ্ধান্তে আপাতত  সিনেমাটির মুক্তি আটকে গেছে। 

সুত্র জানায়,  শুরুতে সিনেমাটি কোনো আপত্তি ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। পরে অভিনেত্রী 
জেবা জান্নাত  অভিযোগ দিলে বিষয়টি পুনর্বিবেচনা করে কর্তৃপক্ষ সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত নেয়।

তার অভিযোগ ছিল, কাজ করার সময় তাকে জানানো হয়েছিল এটি একটি নাটক বা টেলিফিল্মের প্রজেক্ট। কিন্তু পরবর্তীতে তাকে না জানিয়েই সেটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির প্রক্রিয়া শুরু করা হয়, যা চুক্তির শর্তের সম্পূর্ণ লঙ্ঘন।

শুধু জেবা জান্নাতই নন, একই প্রকল্পের আরেক গুরুত্বপূর্ণ শিল্পী চিত্রনায়িকা মৌসুমীও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তার ভাষ্যমতে, প্রজেক্টটি স্বল্পদৈর্ঘ্য নাটক বা টেলিফিল্ম হিসেবেই শুরু হয়েছিল। কিন্তু মাঝপথে প্রকল্পের ধরন পরিবর্তন করে বড় পর্দায় আনার চেষ্টা করা হয়, যা কাম্য নয়।

হাসান জাহাঙ্গীর পরিচালিত এবং অভিনীত এই প্রজেক্টে আরও অভিনয় করেছেন জেবা জান্নাত ও মৌসুমী। বর্তমান বিতর্ক ও সেন্সর বাতিল হওয়ার কারণে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর ভবিষ্যৎ এবং মুক্তি এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!