AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে বিয়ে করেছেন ভাইরাল সেই মনিকা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:১৪ পিএম, ২২ মার্চ, ২০২৬

বাংলাদেশে বিয়ে করেছেন ভাইরাল সেই মনিকা

কয়দিন আগে রাজধানীতে এক পথচারীর গায়ে হাত তুলে ভাইরাল হয়েছিলেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। সেই ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছিল। আলোচিত সেই মডেল এবার বিয়ে করলেন বাংলাদেশে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি।’

মনিকা বিয়ে করেছেন বাংলাদেশি এক যুবক ওয়াহিদ জামানকে। শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে-অপরকে মালা পরিয়ে দিচ্ছেন তারা। ভিডিওতে দুজনের খুনসুটি ও আনন্দঘন মুহূর্ত ধরা পড়েছে। সদ্য আলোচনার রেশ কাটতে না কাটতে মনিকার এই খবর ছড়িয়ে পড়েছে।

মনিকার বিয়ের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে শুভকামনা জানালেও কেউ কেউ তুলেছেন ভিন্ন প্রশ্ন। অনেকে মন্তব্য করেছেন যে, বাংলাদেশি পাসপোর্ট পেতেই কি বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন তিনি? এটি কি সত্যিই বিয়ে নাকি নাগরিকত্বের জন্য চুক্তির বিয়ে!

কদিন আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা দায়ের করা হয় মনিকা কবিরের নামে। বিভিন্ন দেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করছিলেন মনিকা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!