AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালোবাসা দিবসে ‘মায়া বনের হরিণ’ নাটকে নিলয়-হিমি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:০২ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভালোবাসা দিবসে ‘মায়া বনের হরিণ’ নাটকে নিলয়-হিমি

ভালোবাসা দিবসে আসছে নাটক ‘মায়া বনের হরিণ’। এ নাটকে অভিনয় করবেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাফ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই নাটকটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

রুবেল আনুশের গল্প ভাবনা ও পরিচালনায় নাটকটি মূলত এক অব্যক্ত ভালোবাসার গল্প। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম। পরিচালক জানান, মনের গহীনে জমে থাকা কিন্তু বলতে না পারা সেই অনুভূতিগুলোই এই নাটকের মূল উপজীব্য, যা মানুষের মনে আজীবন এক মধুর আক্ষেপ হয়ে থাকে।

নিলয় ও হিমির অনবদ্য অভিনয়ের প্রশংসা করে পরিচালক রুবেল আনুশ জানান, নাটকটি এখন প্রচারের জন্য পুরোপুরি প্রস্তুত এবং ভালোবাসা দিবসে এটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।

সহশিল্পী হিসেবে নিলয় আলমগীরের সাথে হিমির রসায়ন বরাবরের মতোই চমৎকার। নাটকের ভিন্নধর্মী গল্পের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, দর্শকরা নিলয়-হিমি জুটিকে যেভাবে ভালোবাসেন, সেই প্রত্যাশা পূরণ করতেই তারা কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়া আগামী ঈদেও এই জুটিকে বেশ কিছু নতুন নাটকে দেখা যাবে।


একুশে সংবাদ/ওজি

Link copied!