ফ্রান্সের সিজার একাডেমি ৫১তম সিজার পুরস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি প্যারিসের অলিম্পিয়া থিয়েটারে। এতে কান চলচ্চিত্র উৎসবের ২০২৫-এর অফিসিয়াল সিলেকশনে থাকা ১৮টি সিনেমা ২১টি বিভাগে মোট ৬১টি মনোনয়ন পেয়েছে।
রিচার্ড লিংকলেটারের ‘নুভেল ভাগ’ সর্বোচ্চ ১০টি মনোনয়ন নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। গেল বছর কানের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত রিচার্ড লিংকলেটারের ‘নুভেল ভাগ’ পেয়েছে ১০টি মনোনয়ন। একই বিভাগে প্রদর্শিত ডমিনিক মলের ‘ডোসিয়ে ১৩৭’ পেয়েছে ৮টি মনোনয়ন। সমান সংখ্যক ৮টি মনোনয়ন অর্জন করেছে স্তেফান দেমুস্তিয়েরের ‘দ্য গ্রেট আর্চ’।
কানে সেরা অভিনেত্রী পুরস্কারজয়ী হাফসিয়া হারজির ‘দ্য লিটল সিস্টার’ পেয়েছে ৭টি মনোনয়ন। থিয়েরি ক্লিফারের ‘দ্য রিচেস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ পেয়েছে ৬টি মনোনয়ন। উগো বিয়েনভেনুর ‘আরকো’ এবং কানের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত আমেলি বনাঁরের ‘লিভ ওয়ান ডে’—দুটিই পেয়েছে ৪টি করে মনোনয়ন। সেদ্রিক ক্লাপিশের ‘কালারস অব টাইম’ পেয়েছে ৩টি মনোনয়ন।
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে পালম দ’অর জয়ী ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ পেয়েছে ২টি মনোনয়ন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

