AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লাল পোশাকে বুবলী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৩৯ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৬

লাল পোশাকে বুবলী

ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী সামাজিক মাধ্যমে নিজেকে নান্দনিক রূপে মেলে ধরেন নায়িকা। এবারও তার ব্যতিক্রম ঘটল না; লাল পোশাকে এবার ভক্তদের নজর কাড়লেন নায়িকা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেছেন এই নায়িকা। যেখানে বুবলীকে দেখা গেছে একদমই ভিন্ন এক গ্ল্যামারাস লুকে। ছবিতে দেখা যায়, বুবলীর পরনে গাঢ় লাল রঙের স্টাইলিশ কোট ও প্যান্ট সেট। এর সাথে মাথায় যুক্ত করেছেন কালো রঙের একটি ভিনটেজ হ্যাট, যাতে রয়েছে সাদা মুক্তার কাজ ও পালক।

এছাড়াও বুবলীর মেকআপ ও গয়নাতেও ছিল আভিজাত্যের ছোঁয়া। কানের দুল হিসেবে তিনি বেছে নেন বড় পাথরের লাল দুল। নানা ভঙ্গিতে, যেমন ঠোঁটে আঙুল দিয়ে পোজ দিতে দেখা গেছে।
ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, লাল শুধু একটি রঙ নয়, এটি একটি অ্যাটিটিউড; এটি একটি গল্প, এটি একটি শিল্প যা সবাই বোঝে না।

পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার মন্তব্য ঘর। ভক্তরা তার এই আধুনিক সাজের বেশ প্রশংসা করছেন।

বর্তমানে বুবলী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কাজের ফাঁকে নায়িকার ফ্যাশন সেন্স বরাবরের মতোই ভক্তদের মাঝে নজর কাড়ছে।


একুশে সংবাদ/ওজি

Link copied!