AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বনলতা সেন’ কাল্পনিক নারী চরিত্রে নাবিলা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:০৫ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৫

‘বনলতা সেন’ কাল্পনিক নারী চরিত্রে নাবিলা

কবি জীবনানন্দ দাশের কাল্পনিক নারী চরিত্রকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমার নাম ‘বনলতা সেন’। সরকারি অনুদানে এ সিনেমা মুক্তির কথা ছিল গত বছর। ঐ সময় দেশের পরিস্থিতি বিবেচনায় মুক্তি পিছিয়ে দেওয়া হয়। তবে আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

এদিকে ‘বনলতা সেন’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন সময়ের আলোচিত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে ‘বনলতা সেন’ হয়ে ওঠা নাবিলার জন্য সহজ ছিল না। জানা গেছে, শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নাবিলা সেই প্রস্তাবে রাজি হননি। তিনি নির্মাতাকে স্পষ্টভাবে জানান, বনলতা সেন চরিত্রটিই তিনি করতে চান।

এরপর তিন দফা চ্যালেঞ্জিং অডিশনের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে চরিত্রটি বাগিয়ে নেন তিনি।

সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

সিনেমাটি নির্মাণে সময় বেশি লাগলেও গুণগত মানের বিষয়ে কোনো আপস করেননি পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা অত্যন্ত দায়বদ্ধতার বিষয়। গবেষণা, প্রস্তুতি এবং উপযুক্ত অভিনয়শিল্পী খোঁজার পুরো প্রক্রিয়াই ছিল চ্যালেঞ্জিং।

ঈদের সিনেমার ভিড়ে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘পিনিক’-এর সঙ্গে নাবিলার ‘বনলতা সেন’ কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

একুশে সংবাদ/ওজি

Link copied!