AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাড়িতে মুগ্ধতা ছড়ালেন স্বস্তিকা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৪৯ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

শাড়িতে মুগ্ধতা ছড়ালেন স্বস্তিকা

ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। প্রায় সময় অতিরিক্ত খোলামেলা পোশাক পড়ে সমালোচনার পাত্রী হন অভিনেত্রী।

এর আগেও বিকিনি পরা লুকে কয়েকটি ছবি প্রকাশ করেন স্বস্তিকা। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। এবার অভিনেত্রীকে দেখা গেল শাড়ি পরা অবস্থায়; সেখানেও রেখেছেন উষ্ণতার ছাপ; যা নেটমাধ্যমে ছড়িয়ে দেয় মুগ্ধতা।

বুধবার বিকেলে একগুছ ছবি প্রকাশ করেন স্বস্তিকা। দেখা যায়, হালকা ধূসর রঙের নকশা করা শাড়িতে অভিনেত্রী। সাদামাটা হলেও স্টাইলিশ একটা লুক ছিল তার মাঝে; ছিল আত্মবিশ্বাসী ভঙ্গিও। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘একটু উষ্ণতার জন্য।’

নেটিজেনরা তার এই লুক নিয়ে বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘পরী একটা, বিকিনি থেকে শাড়ি; সবকিছুতে সেরা।’ আরেকজন লিখেছেন, ‘বয়স বেশি, কিন্ত দেখতে কুমারী লাগছে।’

টালিউডের এই নায়িকা পর্দার বাইরেও তার পোশাক-ভাবনায় বরাবরই সাহসী। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন- সব ধরনের পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে খোলামেলা পোশাকে হাজির হলে মাঝেমধ্যেই কটাক্ষ আর ট্রলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

সামাজিক মাধ্যমে ট্রল প্রসঙ্গে আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বস্তিকা। একবার লিখেছিলেন, ‘জেঠুমার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’ বোঝালেন, তীর্যক মন্তব্যে একেবারেই গুরুত্ব দেন না তিনি।

একুশে সংবাদ/ওজি

Link copied!