কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথ আইসসহ এনামুল কবির নামের এক কণ্ঠশিল্পীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ।
শুক্রবার (২৬ এপ্রিল) ৬টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, এনামুল কবিরকে আটকের সময় তার কাছ থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে এই বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

