শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মা আবিদা মনসুর আর নেই (ইন্নালিল্লাহে... রাজিউন)। বুধবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। এ সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পীর ভাই এনাম সরকার।
এনাম সরকার জানান, তার মা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গতকাল (১৭ এপ্রিল) জোহরের পরে তার মায়ের জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
এনাম সরকার আরও বলেন, মায়ের কুলখানি আগামীকাল সিরাজগঞ্জের শাহজাদপুর আমার নানির বাড়িতে অনুষ্ঠি হবে। অন্যদিকে যে মসজিদে মায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ গুলশান সোসাইটি মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে গত মঙ্গলবার পেশাগত কারণে যুক্তরাষ্ট্র থেকে জাপান গেছেন বেবী নাজনীন। সেখানে বসেই তার মায়ের মৃত্যুর খবর জানতে পারেন। শিগগির বেবি নাজনীনের দেশে ফেরার কথা রয়েছে। তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়াও প্রার্থনা করেছেন।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

