ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন অপু। পাশাপাশি ওই পোস্টে ভালো কাজের ক্ষেত্রে মানুষের সমালোচনাকে উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন অপু। প্রায় সময় নিজের মতামত কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই নায়িকা।
ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে অপু লিখেন, আপনি যখন ভালো কাজ করবেন তখন লোকেরা আপনার সমালোচনা করবে ঠিক আছে, এটা একটা সাধারণ অভিজ্ঞতা। সৃষ্টিকর্তা বলেছেন, ‘এই পৃথিবীতে এমন কেউ নেই যার সমালোচনা করা হয়নি।’
তিনি আরো লেখেন, তাই ক্ষমা করে হাসতে শিখুন, এড়িয়ে চলতে শিখুন। কিন্তু কাউকে ভালো কাজ বন্ধ করতে দেবেন না, যা আপনি করছেন।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

