AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানসিকভাবে হেনস্থা করেছেন রাখি অভিযোগ তনুশ্রীর


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:০৬ পিএম, ১৩ অক্টোবর, ২০২৩

মানসিকভাবে হেনস্থা করেছেন রাখি  অভিযোগ তনুশ্রীর

ফের খবরের শিরোনামে রাখি সাওয়ান্ত। এবার তার নামে এফআইআর দায়ের করলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তিনি ওশিওয়ারা পুলিশ স্টেশনে রাখির নামে অভিযোগ করেন। তনুশ্রীর অভিযোগ, তাকে মানসিকভাবে হেনস্থা করেছেন রাখি।

 

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি তনুশ্রী বলেন, ‘আমি এখানে রাখি সাওয়ান্তের নামে অভিযোগ করতে এসেছি। ২০১৮ সালে মি টু মুভমেন্টের সময় উনি যেভাবে আমায় মানসিক হেনস্থা করেছিল, সেটা সহ নানা কারণের এই অভিযোগ করেছি।’

 

তনুশ্রী আরও বলেন, ‘রাখি আমাকে নিয়ে যা যা মন্তব্য করেছেন সেগুলোর প্রত্যেকটার রেকর্ড বানিয়েছি আমরা। এবার ওকে আর ছাড়ব না। ওর নামে এই অভিযোগ করলাম, এবার লড়াই শুরু হল। তাড়াতাড়ি উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে, আমি পুলিশকে সবটা জানিয়েছি।’

 

কী নিয়ে রাখির সঙ্গে তনুশ্রীর ঝামেলা—

এই প্রসঙ্গে তনুশ্রী বলেন, ‘‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার সময় ওরা রাখিকে সরিয়ে আমায় নিয়েছিল। এরপর নানা পাটেকারের জন্য আমাকে বাদ দিয়ে আবার রাখিকে সিনেমাতে নেয়া হয়। এটা পুরোপুরি একটা প্ল্যান ছিল, যাতে ওরা আমার নাম ব্যবহার করে পাবলিসিটি পেতে পারে। আমার সমস্ত চেক বাউন্স করিয়ে দিয়েছিল ওরা। গোটাটাই একটা প্ল্যান ছিল, আর রাখি এইটার অংশ ছিল।‍‍`

 

অভিনেত্রীর কথায়, ‘রাখির জন্য আমি অনেক মানসিক এবং শারীরিক ট্রমার মধ্যে দিয়ে গেছি। উনি আমার নামে যা যা সব বলেছিলেন সেগুলো আমি নিতে পারিনি। প্রতি বছর রাখি কোনো না কোনো নতুন টপিক নিয়ে হাজির হন লাইম লাইটে থাকার জন্য। ওর জন্যই আমার বদনাম হয়েছে, রেপুটেশন খারাপ হয়েছে।’

 

কিন্তু ২০১৮ সালের ঘটনার জন্য এখন কেন এফআইআর করলেন তিনি? তনুশ্রীর কথায়, ‘আমি নানা পাটেকরের নামে ২০০৮ এবং ২০১৮ সালে কেস করেছি। ২০১৮ সালে রাখি ওর নোংরা এবং সস্তামানের ভিডিও বানিয়ে আমায় অসুস্থ করে দিয়েছিলেন। আমি এবার ফিরে এসেছি, এবার আমি পদক্ষেপ নেব এবং দেখবো যাতে ওর সব কাজের জন্য শাস্তি পান।’

 

তনুশ্রী জানান, তাকে নিয়ে রাখির বানানো ভিডিও দেখে রোজ কাঁদতেন তিনি। তার মতে গোটা ইন্ডাস্ট্রির সামনে রাখি তার ইমেজ নষ্ট করে দিয়েছেন। তার মিথ্যা অভিযোগের জন্য আমেরিকায় গিয়ে কাজের চেষ্টা করতে হয় তাকে।

 

একুশে সংবাদ/নি.২৪/না.স

Link copied!