AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৭ এএম, ১১ এপ্রিল, ২০২৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ছুটির সূচি অনুযায়ী, রবিবার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি এবং মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

ফলে এই তিন দিন ধারাবাহিকভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির মধ্যে পড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!