AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৬ পিএম, ২৫ মার্চ, ২০২৬

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ

জাতীয় শিক্ষাক্রমে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিকের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত এসব খেলার তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় পাঠ্যক্রমে যুক্ত করা হবে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সারাদেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় শিক্ষাক্রমে বিভিন্ন খেলাধুলা অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতারকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনসিটিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!