চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি)-এর ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ৪৫,২০০ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
মেধাবৃত্তি: শিক্ষার্থীরা মাসে ৪৫০ টাকা এবং বছরে এককালীন ৫৬০ টাকা পাবেন। ২ বছরে ১৪,৭০০ শিক্ষার্থীর জন্য মোট ১৭ কোটি ৫২ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
সাধারণ বৃত্তি: শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ৩৫০ টাকা পাবেন। ২ বছরে ৩১,৫০০ শিক্ষার্থীর জন্য মোট ২৪ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
বৃত্তি অর্থ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে প্রদেয় হবে এবং জি-টু-পি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
ফলাফল দেখা যাবে:
অনলাইনে: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dpe.gov.bd-এ গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলে ফলাফল দেখা যাবে।
এসএমএস-এর মাধ্যমে: মোবাইলে মেসেজে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফলাফল ফিরতি মেসেজে পাওয়া যাবে।
পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বাংলা (কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়গুলিতে। পরীক্ষা সময়কাল ছিল গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি ২০২৬।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

