২০১৮ সালের বিধিমালার আওতায় জাতীয়করণ হওয়া দেশের সব কলেজের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক অনুমোদিত পদ, শূন্য পদ এবং কর্মরত নন-ক্যাডার শিক্ষক ও কর্মচারীদের বিস্তারিত তথ্য অনলাইনে জমা দিতে বলা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) প্রফেসর মো. নুরুল হক সিকদারের স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত অনলাইন ফরমে প্রয়োজনীয় সব তথ্য পূরণ করে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। এতে বিষয়ভিত্তিক সৃষ্ট পদ, বর্তমানে শূন্য থাকা পদ এবং কর্মরত নন-ক্যাডার শিক্ষক ও কর্মচারীদের তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
মাউশি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সরবরাহে ব্যর্থ হলে তা অসদাচরণ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

