টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দামের পরিবর্তনের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী—২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা ।
এর মধ্যে ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা।
এর আগে বুধবার (২০ মে) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৩১ বার কমেছে।
তবে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারিত রয়েছে।
একুশে সংবাদ/ যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

